এক মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের তেলিপাড়ার এক মন্দিরে। জানাজায় তেলিপাড়ার শিববাড়ি এলাকার খ্যাতনামা রাধাগোবিন্দ মন্দিরে সোমবার রাতে তালা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা। সোনার টিপ, রুপোর ছাতা, পেতলের বাসন সহ পুজোর সামগ্রী খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে। আজ সকালে ঘটনাটি স্থানীয়দের নজরে আসতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মন্দির কমিটির পক্ষ থেকে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য এর আগেও রায়গঞ্জ থানার দুশো মিটার দূরে লিচুতলা দূর্গা মন্দির থেকে চুরির ঘটনা ঘটেছিল। আবার একই ঘটনায় আতঙ্ক দেখা দিয়ে মানুষের মধ্যে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/18kGOyTs-7c
উত্তরদিনাজপুর